• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবজি ব্যবসায়ীর নাম মো. হারুন মিয়া। এসময় ছিনতাইকারীরা সবজি ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী হারুন মিয়া বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এঘটনায় আহত মো. হারুন মিয়া বাদি হয়ে রোববার বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মো. হারুন মিয়া বারদী বাজারে সবজি ব্যবসা করে থাকেন। তিনি প্রতিদিন ভোরে রূপগঞ্জের গাউছিয়া থেকে সবজি পাইকারী দরে ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন। 

শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪টার দিকে সবজি কেনার জন্য অটোরিক্সাযোগে গাউছিয়া যাচ্ছিলেন। পথে জামপুরের পাকুন্ডা ব্রীজ এলাকায় পৌছানোর পর ৪-৫জনের একটি দল পিকআপযোগে এসে তার অটোরিক্সা গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা থেকে পাকুন্ডা ব্রীজ পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ পর্যন্ত ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo