ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার (৩ ই নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড় থেকে দাবি আদায়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরচত্বরে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, প্রথম দিকে ফরিদপুর পৌরসভায় ইজিবাইক লাইসেন্স ফি ৯শ ৭৫ টাকা ছিল। বিগত হাসিনা সরকারের আমলে সেই লাইসেন্স ফি ২ হাজার ৯শ ৭৫ টাকা করা হয়। যা ইজিচালক মালিক শ্রমিকদের জন্য পরিশোধ করা খুব কষ্ট দায়ক। তাই পূর্বের ন্যায় লাইসেন্সের নবায়ন ফি নির্ধারণের দাবি জানায় তারা। পরে ইজিবাইক মালিক-শ্রমিকের পক্ষ থেকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)