• সমগ্র বাংলা

গাজীপুরে এবি পার্টিতে যোগ দিলেন অর্ধশত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছেন। দলের কর্মীরা এখন আত্মগোপনে। যুগ যুগ ধরে ফ্যাসিবাদী শাসনের এটাই অন্তিম পরিণতি।’

দলে নতুন সদস্য যোগদান উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর রাজবাড়ী বিএম কলেজের হল রুমে এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এবি পার্টির গাজীপুর জেলা ও মহানগর সদস্যসচিব এম আমজাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আলমগীর হোসেন।

কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে করোনার সময় আমরা নতুন দল গঠন করছি। কল্যাণমুখী একটি রাষ্ট্র গঠন আমাদের উদ্দেশ্য। নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি; আইনি লড়াই করে শেষ পর্যন্ত আমরা নিবন্ধন পেয়েছি।’

এবি পার্টিতে নতুন যোগদান করা গাজীপুর বিএম কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এবি পার্টির বিষয়ে খোঁজ রেখেছি। এরপর তাদের উদ্দেশ্য অনুধাবন করে এই পথে যাত্রা শুরু করলাম। আমার সঙ্গে বিভিন্ন  রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, শ্রমিক নেতাসহ অর্ধশত লোক যোগ দিয়েছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, জমিয়তে উলামায়ে বাংলাদেশে সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সাংবাদিক নেতা আবিদ হোসেন বুলবুল প্রমুখ।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo