ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ "সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ৫৩ তম সমবায় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যেগে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নিত্যানন্দ বর্মন, সমাজ সেবা অফিসার লুৎফর রহমান, সহকারী পল্লি উন্নয়ন অফিসার লোকমান হোসেন ও উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সহ সমবায় সদস্যবৃন্দ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)