• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তীতে কয়েকশ পরিবার!

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে একটি ইউড্রেন নির্মাণের পর কয়েক মাস হয়ে গেলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তি স্বীকার হচ্ছেন কয়েকশ পরিবারের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর মৌজায় নূর ইসলামের বাড়ী সংলগ্ন রাস্তায় ইউড্রেন নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থ বছরে ইউড্রেনটি নির্মাণ করা হয়েছে৷ এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসাইন।

স্থানীয়রা জানান, ইউড্রেন নির্মাণ শেষ হলেও রাস্তার সাথে সংযোগ না দেয়ায় ৬ মাস ধরে এই পথে যানবাহন নিয়ে যাতায়াত করা যাচ্ছে না৷ প্রতিদিন প্রায় তিন শতাধিক মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এই পথ ধরে শিক্ষার্থীরা দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে। বর্তমানে অনেক দিন ধরে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। 

ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সানোয়ার হোসাইন বলেন, জুনের আগে কাজ শেষ হয়েছে। কিন্তু এরপর বন্যার কারণের মাটি দেয়া হয় নি। বন্যা-বৃষ্টি নেই এখন মাটি ভরাট করে দেয়া হবে। উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

image

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...

image

কালীগঞ্জে এইচএসসির প্রথম দিনেই ২৯ পরীক্ষার্থীর অনুপস্থিতি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ...

image

বগুড়ায় বদলির দেড় মাস পরও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহ...

বগুড়া প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশ জারির ...

image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

  • company_logo