• সমগ্র বাংলা

কুড়িগ্রামে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পালিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ। এ সময় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

  • company_logo