• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে চাললকে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ হানিফ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত প্রাইভেটকার (এলিয়েন) ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মোঃ কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন ড্রাইভার। এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। ধারনা করা হচ্ছে গত রাতে কোন এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।

ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, নিহত হানিফের স্ত্রী রহিমা বেগম ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকাল ১০ ঘটিকার সময় মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo