• সমগ্র বাংলা

কুড়িগ্রামে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্ষ বিভাগে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষকের এমপিওভুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ মানববনন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সুমনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সারাদেশে অনার্স-মাস্টার্স বিভাগের সাড়ে ৩ হাজার শিক্ষক বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু এখন পর্যন্ত এমপিওভুক্তি না হওয়ায় এসব শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

এ অবস্থায় অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবি জানান তারা। এছাড়াও ঢাকা শিক্ষা ভবনের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের শান্তিপুর্ণ কর্মসূচীতে পুলিশের আতর্কিত হামলার নিন্দা জানান তারা।মানববন্ধনে জেলার বিভিন্ন অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা অংশ নেয়।

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo