• সমগ্র বাংলা

পুলিশের হামলার শাস্তি ও এমপিও\'র দাবিতে পাবনায় ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচী পালনের সময় পুলিশের বর্বোরোচিত হামলার প্রতিবাদে এবং এমপিওর দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন অনার্স-মাস্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকবৃন্দ।
বুধবার (২৩ অক্টোবর) সকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী শিক্ষকরা বলেন, দীর্ঘ ৩২ বছর তারা অবহেলিত আছেন। সরকার তাদের এমপিওভুক্ত করছেন না। তারা রাজধানী ঢাকায় এমপিওভুক্তির দাবীতে গেলে পুলিশ তাদের উপর হামলা করে। তারা এই হামলার প্রতিবাদ ও অতিসত্বর এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা দিবেন এমনটাই দাবি করেন।

বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, 'আমাদেরকে বৈধভাবে নিয়োগ দিয়ে বারবার নীতিমালার দোহাই দিয়ে এমপিও বঞ্চিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে যদি পরিবর্তন আনা যায় তাহলে আমাদের এমপিও দিতে নীতিমালার অজুহাত না দিয়ে, আমাদের রুটি রুজির এই পথটা উন্মুক্ত করা হলে বর্তমান এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো।

'ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি জাফরুল আলম শিবলু বলেন, '৩২ বছর ধরে অবহেলিত আমরা। বারবার সরকার আসে যায়, কিন্তু আমাদের এমপিও হয় না। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে কাজে লাগিয়ে অনার্স-মাস্টার্স কোর্সের নামে কোটি কোটি টাকা আয়ের খাতে নিলেও, আমাদেরকে বারবার অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখেছে। আমরা এই বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দ্বারস্থ হয়েছি।

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo