ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে এবং সেরোভ একাডেমি অব ফাইন আর্টস অব বাংলাদেশের সহযোগিতায় "মহাকাশে প্রথম উপগ্রহ" শীর্ষক এক প্রাণবন্ত চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯শে অক্টোবর সোভিয়েত ইউনিয়ন কর্তৃক উৎক্ষেপিত বিশ্বের প্রথম কৃত্রিম মহাকাশযান স্পুৎনিক-১ এর বর্হিমহাকাশে উড্ডয়নের ৬৭তম বার্ষিকী উপলক্ষে এই আয়োজন কর হয়।
চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভায় ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি দভোইচেনকভ অতিথিদের স্পুৎনিক-১, রাশিয়ার নভোচারী এবং বিশ্ব অগ্রগতিতে এর প্রভাব সম্পর্কে বলেন। তিনি বলেন, উৎক্ষেপণটি প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক বিকাশের একটি নতুন যুগের সূচনা করেছিল। স্পুৎনিক-১ উৎক্ষেপণের তারিখটি মানবজাতির মহাকাশ যুগের সূচনা রাশিয়ায় এটি প্রতি বছর মহাকাশ বাহিনীর একটি স্মরণীয় দিন হিসাবে পালিত হয়।
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের স্মারক সনদ প্রদান করা হয়।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)