• সমগ্র বাংলা

উলিপুরে দপ্তরী-কাম প্রহরীদের চাকুরি জাতীয়করনের দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী-কাম প্রহরীদের চাকুরি জাতীয়করনের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী-কাম প্রহরীদের চাকুরি জাতীয়করনের দাবী আদায় সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী-কাম প্রহরী ও সংগঠনের সমন্বয়ক আনোয়ারুল ইসলাম, গোড়াই পিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী ও সমন্বয়ক নয়ন সরকার, দাড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী ও সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী রিপন মিয়া, আপুয়ারখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী ফারুক হোসেন, বড়–য়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরীদের ২০১২ সালে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ ১৩ বছর চাকুরির বয়স হতে চললেও আমাদের চাকুরি রাজস্বখাতে স্থানান্তর না হওয়ায় উৎসব ভাতা থেকে বঞ্চিত। এদিকে আমাদের দিন-রাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে হয়।

নৈমিত্তিক ছুটি না থাকায় প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও সরকারি সকল সুবিধা থেকে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। তারা অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে তার সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo