• সমগ্র বাংলা

কুড়িগ্রামে কুকুরের কামড়ের স্বীকার শিশুসহ ১৫ জন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারিতে হঠাৎ কুকুরের কামড়ের স্বীকার হয়েছেন শিশু সহ ১৫ জন। এতে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে প্রাথমিক ভাবে হাসপাতালে প্রতিষেধক না থাকায় বিপাকে পড়েছেন আহতরা। কয়েক ঘন্টার ব্যবধানে উপজেলার বেশ কিছু এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল থেকে পাওয়া তথ্যানুযায়ী কুকুরের কামড়ের স্বীকার হয়েছে, বিজু মিয়া (১২), মাহমুদা (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা (৩০), সিফাত (২), আফরিনা (৫), সাজিদ (৮)। এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা স্টেশন, বালাবাড়ি সহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে শিশু সহ ১৫ জন আহত হয়েছেন। তবে প্রতিষেধক না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দিচ্ছেন দায়িত্বরত চিকিৎসক। সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কুকুরের কামড়ে স্বীকার হোসাইনের সঙে কথা হলে তিনি জানান, সন্ধ্যার আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ করে কুকুরে কামড় দেয়। পরে হাসপাতালে গেলে প্রতিষেধক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়েছেন বাইরে থেকে কিনতে হবে যোগ করেন তিনি।

 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, প্রতিষেধক শেষ হয়েছে। আগামীকাল থেকে প্রতিষেধক দেয়া হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo