ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি শ্রী হীরা লাল রায় সহ বিএনপি নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি এ সময় বলেন,লালমনিরহাট শান্তিপূর্ণ এলাকা।এখানে কোন অশান্তিকে প্রশ্রয় দেয়া হবেনা।মন্দিরগুলোতে স্বেচ্ছাসেবক থাকবে।তারা কমিটির সাথে সমন্বয় করে কাজ করবে।
এ সময় পূজা উদযাপনে সরকারি সহায়তা প্রদান করা হয়। এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আহবান জানানো হয়।এতে সদর উপজেলার সকল মন্দিরের পুজা আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...
গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...

মন্তব্য (০)