ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালী স্মার্ট হতে আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুন হাসান। স্মার্ট জুডিশিয়ালী করার ক্ষেত্রে দেশের ৬৪ জেলার আদালত চত্তরে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা সাধারন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। আজ শুক্রবার বিকালে দিনাজপুরের আদালত চত্তরে নব নির্মিত "ন্যায়কুঞ্জ " (বিশ্রামাগার) উদ্বোধন করেন তিনি।
বেলুন পায়রা উড়িয়ে এবং নব নির্মিত ন্যায়কুঞ্জের ফোলক উম্মোচন করেন প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নির্মানে ব্যয় হয়েছে প্রায় পৌনে ১ কোটি টাকা। প্রায় ৭০ জনের স্হান সংকুলানের ন্যায়কুঞ্জের মধ্যে নারী পুরুষদের জন্য পৃথক প্রয়প্রনালীর ব্যবস্হার পাশাপাশি কোলের শিশুদের জন্য মাতৃদুগ্ধ পানের কর্নার ছাড়াও হালকা নাস্তা পানির জন্য স্টল রাখা হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, সকল মানুষের আইনে অধিকার নেওয়ার অধিকার আছে। সংবিধানে তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারকরা নিবেদিত আছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, জেলা ও দায়রা জজ যাবিদ হোসেন, স্পেশাল জজ রেজাউল করিম সরকার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে এম, তোফায়েল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুলফিকার উল্লাহ, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার, শাহ ইফতেখার আহমেদ, আইনজীবী সমিতির সভাপতি তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আ.ন.ম হাবিবুল্লাহ এবং গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)