• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ৩ টি উপজেলার নির্বাচন কাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে। ভোট গ্রহণের জন্য সোমবার কুড়িগ্রামের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে ।

সকাল ১১টা থেকে দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও সদর উপজেলার ২৮টি ইউনিয়ন ও ২ পৌরসভার ৩শ ১৭ টি কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিকট ব্যালট পেপার,ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ ৩০ ধরনের ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হয়েছে। নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন।

৩ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লাখ,৮১ হাজার। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২০ সদস্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যেক উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় ভোটের সময় ৪ প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি উপজেলায় ৫ টি করে ভ্রাম্যমান মোবাইল টিম দায়িত্ব পালন করবে। নির্বাচন চলাকালীন সময়ে প্রতিটি ইউনিয়নে একজন করে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo