• সমগ্র বাংলা

চাটমোহরে তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরের এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 এ উপলক্ষে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার প্রমূখ।এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এ মেলায় মোট ২০ টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo