• সমগ্র বাংলা

শ্রীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে ফাতেমা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার(১৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে  উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ ফাতেমা খাতুন(৪৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. তানসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আজ সকালে ফাতেমা বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন। এই সময় হঠাৎ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে তিনি  গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo