ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা সদরের শেখপুরা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷ এসময় আহত হয়েছে আরেক ব্যক্তি। অভিযুক্তকে আটক করে পুলিশে তুলে দিয়েছে স্হানীয়রা। আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে হতাহতের ওই ঘটনা ঘটেছে।
হত্যার শিকার গনেশ (৬০) জেলা সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়ার মৃত আতোয়ারীর ছেলে। আহত পরস (৩০) একই এলাকার পরসাদুর ছেলে। কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে বাড়ীর বাইরের বসে থাকা গনেশের শরিরে হঠাৎ করে একাধিক স্হানে হাসুয়া দিয়ে কোপ মারে একই এলাকার মেহের চাঁদের মানষিক ভারসাম্যহীন ছেলে বিকাশ (৩৫)।
এতে ঘটনাস্হলে মারা যায় গনেশ। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসে পরশ নামে আরেক ব্যক্তি। তাকেও কুপিয়ে জখম করেছে বিকাশ। তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে স্বজনরা।
এসময় ঘাতক বিকাশকে পিটুনি দিয়ে বেধে রেখে খবর দেন স্হানীয়রা। অভিযুক্ত বিকাশকে হেফাজতে নিয়েছেন তারা। হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া জব্দ করেছেন তারা। মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। হত্যার প্রকৃত কারন জানতে পারেননি তারা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)