• সমগ্র বাংলা

ফরিদপুরে মৎস্য উৎপাদনের উপর বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ১ম সংশোধিত এর আওতায় মৎস্য উৎপাদনের উপর বার্ষিক পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে)  দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  শহরের এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ৬টি জেলার অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মন, বিশেষ অতিথি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ও প্রকল্প পরিচালক আবু সাঈদ মোঃ শাহেদুর রহিম।

এ কর্মশালায় মৎস্য চাষ, উৎপাদন, আহরণ কার্যক্রমের অগ্রগতি এবং মৎস্য উৎপাদনের প্রভাব নিরুপন বিষয়ক এবং এ কার্যক্রমে টেকসইকরণে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার নির্বাহী প্রকৌশলীবৃন্দ, উপজেলা প্রকৌশলীবৃন্দ, সোসিওলজিষ্ট, মৎস্য ফ্যাসিলেটেটর, জেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ,  মৎস্য উপ কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ সদস্যবৃন্দ। এছাড়াও  ৬টি জেলার ১৩টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) ৫২ জন সদস্য অংশ গ্রহণ করে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo