• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দত্তখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে।

অটোরিকশার যাত্রী আহত কয়লান মিয়া বলেন, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে সিএনজিতে উঠি। শহরের কাছাকাছি পৌঁছালে দত্তখোলা নামক স্থানে আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে আমি,জিতু মিয়াসহ সিএনজিতে থাকা সবাই আহত হয়। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন।  তিনি বলেন, আমি মাথায় ব্যাথা পেয়েছি। আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, আমাকে কেউ জানায়নি। আমি এইমাত্র জানতে পারলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo