• সমগ্র বাংলা

রাণীনগরে তিনটি ট্রান্সফরমার চুরি 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানার অদূরে বগুড়ার আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের মাঠ থেকে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার (১৪এপ্রিল) ভোররাতের কোন এক
সময় এই চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ রাণীনগর অফিসে একটি অভিযোগ প্রদান করা হয়েছে। এর আগে গত সপ্তাহের মঙ্গলবারে (০৭ এপ্রিল) রাণীনগর উপজেলার বিলকৃষ্ণপুর মাঠ থেকেও তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এমন ঘটনা নতুন করে উপজেলাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।

দড়িয়াপুর গ্রামের মৃত-গমীর উদ্দিনের ছেলে সোলায়মান বলেন আমার বাড়ির অদূরে দড়িয়াপুর গ্রামের মাঠে একটি গভীর নলক’প আছে। ইরি-বোরো মৌসুম সম্প্রতি শেষ হয়েছে। শুরু হয়েছে ধান কাটার মৌসুম। ফলে এখন মাঠ অনেকটাই ফাঁকা। এমতাবস্থায় ট্রান্সফরমার ও মিটার খুলে নিতে বিদ্যুৎ অফিসকে জানানোর আগেই মঙ্গলবার (১৪এপ্রিল) ভোর রাতের কোন এক সময় চোরেরা সরকারি পলে থাকা ৩টি ট্রান্সফরমারের ভিতরের তার চুরি করে নিয়ে গেছে। এতে করে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি রাণীনগর উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করার পর সংশ্লিষ্ট লোকেরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে এবং একটি লিখিত অভিযোগও প্রদান করেছি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস কুমার চক্রবর্ত্তি মোবাইল ফোনে জানান ট্রান্সফরমার চুরির বিষয়টি এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি। নওগাঁ পবিস-১ রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আকিয়াব হোসেন মোবাইল ফোনে জানান গ্রামটি আদমদীঘি উপজেলার মধ্যে হলেও বৈদ্যুতিক এলাকাটি আমার অফিসের আওতায়। চুরির বিষয়টি এখন পর্যন্ত আমি জানি না। তবে যদি ট্রান্সফরমারগুলো গ্রাহক কর্তৃক ক্রয় করা হয় তাহলে প্রথমে থানায় একটি অভিযোগ দিতে হবে এবং পরবর্তি ট্রান্সফরমার নেওয়ার জন্য টাকা জমা দিতে হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo