• সমগ্র বাংলা

চাটমোহরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। 

আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতার এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের খামার বাড়ি পাবনার উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন।  শুরুতে এ উপলক্ষে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে। 

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।

আরোও বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, কৃষি সম্পসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।

পরে আমন্ত্রিত অতিথিরা মেলার ২০ টি স্টল পরিদর্শন করে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo