• সমগ্র বাংলা

গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ পরিবহন শ্রমিকদের সুযোগ-সুবিধা কথা চিন্তা করে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে টাঙ্গাইল জেলার বাস কোচ মিনি বাস শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় টাঙ্গাইলের সকল শ্রমিক ও মালিকদের ডাটাবেজ বা অনলাইনে বাস শ্রমিক ও ট্রাক শ্রমিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

ইতিপূর্বে বা শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সরকারি বা বেসরকারি কোন ডাটাবেজ বা অনলাইনে তথ্য ছিল না।

বিভিন্ন সময়ে রাস্তাঘাটে দুর্ঘটনা সময় পরিবহন শ্রমিকদের আইডেন্টিফাই করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ওয়ার্ক এন্ড হেল্প সেফটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার এর এর মাধ্যমে ডাটাবেজ তৈরি ও নিবন্ধন শুরু হয়েছে।

সর্বপ্রথম টাঙ্গাইল জেলার পরিবহন শ্রমিকদের ডাটাবেজ উদ্বোধন করেন।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান এমপি উনার দিক নির্দেশনায়, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুরে পরিবহন শ্রমিকদের ডাটাবেজ নিবন্ধন শুরু হয়েছে। গোপালপুরে পরিবহন শ্রমিকদের ও মালিকদের অংশগ্রহণে গত সোমবার গোপালপুর শ্রমিক সমিতির কার্যালয়ে ডাটাবেজ তৈরি নিবন্ধন শুরু হয়েছে।

ওয়ার্ক এন্ড হেল্প সেফটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার এর নেওডিনেটর মোঃ সেলিম হোসেন বলেন বাংলাদেশ যেহেতু ডিজিটাল থেকে স্মার্ট যুগে অগ্রসর হচ্ছে সেই সময় পরিবহন শ্রমিকরাও তাহার বাইরে নয়, তাই বিভিন্ন সময়ে শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা শ্রমিকদের সম্পূর্ণ তথ্য থাকবে এই ডাটাবেজে। তাতে বিভিন্ন সময়ে সরকারের সহযোগিতা পেতে সহায়ক হবে।

গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মুকুল বেস্ট স্মার্ট হচ্ছে তাই আমাদের এগিয়ে যেতে হবে তাই সকল শ্রমিক ও মালিকদের ডাটাবেজ নিবন্ধন অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। এবং কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। 

গোপালপুর বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি লাল মিয়া বলেন ডাটাবেজ নিবন্ধনে অবশ্যই শ্রমিকদের অতি জরুরী এবং গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রত্যেক শ্রমিকদের ডাটাবেজে নিবদ্ধ করা উচিত বলে আমি মনে করছি। 

গোপালপুর বাস ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল কবির (আজাদ) বলেন শ্রমিকদের বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতা ও বিভিন্ন দুর্ঘটনা সময় আর্থিক সহযোগিতা পেতে অনেক সহায়তা করবে এই ডাটাবেজ নিবন্ধন তাই সকলকে ডাটাবেজ নিবন্ধন করতে উৎসাহিত করবো।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo