• সমগ্র বাংলা

ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে পরিবার দু’টি খোলা আকাশের নীচে বাস করছে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার দু’টি জানান, রোববার (১৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের বাছির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাড়ির লোকজন। তাদের আত্ম চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। কিন্তু ততোক্ষনে তার ভাই নুর ইসলামের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় বাড়ি দু’টি প্রজ্বলিত হয়ে উঠে। খবর পেয়ে রাজারহাট থেকে অগ্নি নির্বাপন বাহিনী গিয়ে এলাকাবাসীর সহযোগীয় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

এ সময় আগুনে নগদ ১০হাজার টাকা সহ বাড়ি দু’টির ৪টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল  পুড়ে ছাই হয়ে যায়। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবাররা ধারনা করছে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান পিপিএম নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo