ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে নাবিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার খোট্টাপাড়া দক্ষিণপাড়া গ্রামে নানা পুটু মিয়ার বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়।
শিশুটি খরণা ইউনিয়নের দাড়িগাছা ফকিরপাড়া গ্রামের ট্রাক চালক নায়েব আলীর ৩ বছরের মেয়ে নাবিয়া আক্তার।
নানা পুটু মিয়া জানান, ৮ বছর বয়সি এক নাতি এবং ৩ বছর বয়সি নাতনিকে নিয়ে তার মেয়ে গত শনিবার তার বাড়িতে বেড়াতে আসে। মেয়ে জামাই আন্তঃজেলা ট্রাক চালক হওয়ায় ট্রাক নিয়ে বাহিরে আছেন। সোমবার দুপুরে শিশু নাতনিকে বুকের দুধ খাইয়ে তার মা বাড়ির বাহিরে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে শিশু কন্যাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে মেয়েকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)