ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের ডিজিটাল লটারীর মাধ্যমে ৪১৩জন কৃষক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোবাইল এ্যাপস এর মাধ্যমে ডিজিটাল লটারীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি এরশাদুন্নবী নবীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোঃ মেসবাহুল হোসাইন, রাজারহাট উপজেলা খাদ্য গুদামের ওসিএলএসডি শরীফ আহম্মেদ, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।
এবারে প্রতিজন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩২টাকা দরে এবং প্রতি কেজি চাল ৪৫টাকা ও প্রতিকেজি আতপ চাল ৪৪টাকা দরে ক্রয় করবেন। প্রতিজন কৃষক ৩ মে.টন ধান বিক্রয় করতে পারবেন। এবছরে কৃষকের কাছ থেকে মোট ১২৪০ মে.টন ধান ও মিলারদের কাছ থেকে ১৬৮৪ মে.টন চাল এবং ৪০ মে. টন আতপ চাল ক্রয় করবেন বলে উপজেলা খাদ্য অফিস জানিয়েছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)