• সমগ্র বাংলা

শিবচরে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি (সিএসএ)—এর উদ্যোগে ব্রি ধান—১০২ ও ব্রি ধান—২৯ জাতের বোরো ধানের প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মে) বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম,  আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)—এর ফিল্ড সুপার ভাইজার নাজমুল হক ও জুনিয়র সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সিএফডিসিও—এর মোজাম্মেল শেখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে পাঁচ্চর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ ৪০ জন পুরুষ—মহিলাদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

\"\"

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একটি ক্লাইমেট স্মার্ট জাত ব্রি— ধান ১০২। বোরো মৌসুমের এই ধানটি জিংক সমৃদ্ধ। কারণ মাছে-ভাতে বাঙ্গালীর ধানেই সমৃদ্ধি। এই সমৃদ্ধি নিশ্চিত করবে ব্রি— ধান ১০২ । কাজেই এখন পুরনো জাত বাদ দিয়ে নতুন জাতের ধান ব্রি-১০২ চাষ করতে হবে। উপরন্তু ব্রি-১০২ চিকন, উচ্চজিংকসমৃদ্ধ, জিরা টাইপের, যা আমাদের পুষ্টির চাহিদাও পূরণ করবে। এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ধান হওয়ায় বাজারমূল্যও অন্য ধানের তুলনায় বেশি।

প্রধান অতিথি হিসেবে ড. সন্তোষ চন্দ্র চন্দ বলেন, মাদারীপুরে বিভিন্ন অঞ্চলে ব্রি—ধান ১০২ এর ফলন তুলনামূলক ভালো হয়। যেখানে দেখা যায় ব্রি ধান—২৯ হেক্টর প্রতি উৎপাদন হয় ৭ দশমিক ৮৫ মেট্রিক টন আর ব্রি—ধান ১০২ প্রতি হেক্টরে উৎপাদন হয় ৮ দশমিক ৭৫ মেট্রিক টন। তাই নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। আর আগামীতে যে পরিমাণ গরম বাড়ছে, তাকে আরো নতুন জাত উদ্ভাবন হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo