• সমগ্র বাংলা

আশুগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বছরের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে আশুগঞ্জ উপজেলা খাদ্য-গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ মঈন উদ্দিন মঈন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রউফ এবং খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (এলএসডি) মোঃ সোলাইমান মিয়াসহ চাতালকল ও অটো রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৪৫ টাকা দরে ৪৫ হাজার ৫৩১মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে ৪ হাজার ৪৯৬ মেট্রিক টন আতপ চাল এবং ৩২ টাকা দরে ৪১৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

অভিযান কার্যক্রমের উদ্বোধনকালে মঈন উদ্দিন মঈন এমপি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে বোরো সংগ্রহ করতে হবে। ধান ও চালের গুণগতমান যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ব্যাপারে কোনো আপস করা হবে না বলে তিনি সংশ্লিষ্টদের স্পষ্ট জানিয়ে দেন।

এ দিকে  উদ্বোধন অভিযান কার্যক্রমের শেষে উপজেলা খাদ্য গোদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (এলএসডি) মোঃ সোলাইমান মিয়া জানান, ধান-চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারব বলে আশা করছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাব।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo