• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা নিহত 

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দূর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। ১১ মে শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া  মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ আলম (৪৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের দূর্বৃত্তরা গুলি করে এই খুনের ঘটনাটি ঘটিয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে ওসি ওসমান গনি বলেন, সকালে টেকনাফে হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশী বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছলে ৫/৬ জনের একদল অজ্ঞাত দুষ্কৃতিকারি গতিরোধ করে। 

পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে দূর্বৃত্তরা গুলি করে। এতে তার মাথার খুলি উপড়ে গিয়ে মগজ বেরিয়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। “ওসি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটিয়েছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসমান গনি। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo