• সমগ্র বাংলা

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গেলো কিশোরের প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইমরান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে একইদিন দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ইমরান একুতা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে আম পাড়ার জন্য ইমরানকে গাছে উঠতে বলেন জনৈক মোসলেহ উদ্দিন মাস্টারের পরিবারের লোকজন। পরে ইমরান দড়ি ও ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর এক পর‌্যায় পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইমরানের মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo