• সমগ্র বাংলা

ফরিদপুরে ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ২ উপজেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডবের পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় শতাধিক গ্রাম। বৃহস্পতিবার বিকেলে ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলা জুড়ে বিরাজ করছে অন্ধকার পরিবেশ। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ মে) বিকেল পাঁচটার দিকে প্রায় ২০ মিনিট ধরে চলে কালবৈশাখী ঝড়। এতে গাছপালা ও কাচা-পাকা ঘরবাড়ীসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। 

 বোয়ালমারী উপজেলার সুর্যোগ, ময়েনদিয়া, কাটাগড়, ছত্রকান্দা, সহস্রাইল, মোড়া, সুতালীয়া, তামারহাজি, বড়গা ও আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় ঝড়ে বেশি আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

ফরিদপুরের বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার জানান, উপজেলার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙ্গে পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার উপর থেকে গাছপালা সরানোর কাজ চলছে। 

ফরিদপুরের বোয়ালমারী পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোরশেদুর রহিম জানান, বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য কাজ চলছে। তবে কখন বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo