পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বজ্রপাতে দুই গাভী গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে সব্রাতুর (৬০) বাড়িতে এ ঘটনাটি ঘটে। সব্রাতু পেশায় একজন কৃষক। একই ঘটনায় গোয়াল ঘরে থাকা আরো ৪ থেকে ৫টি মুরগীও মারা গেছে বলেও খবর পাওয়া গেছে।
জানা যায়, টানা দাবদাহের পর পঞ্চগড় জেলায় বিচ্ছিন্ন ভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে হঠাৎ মুঝলধারে বৃষ্টিপাত শুরু হয়। এর মাঝে আকাশে গর্জনের সাথে বজ্রবৃষ্টি শুরু হলে সব্রাতুর বাড়ির গোয়াল ঘরে বজ্রপাত হলে দুইটি গাভী গরুসহ মুরগীগুলো মারা যায়।
দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, দুইটি গাভী গরুসহ মুরগীও মারা গেছে। অনুমানিক গাভী গরু দুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার মত হবে বলেও তিনি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)