• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় বিয়েতে কোলদারা হতে না পেরে দুলাভাইয়ের আত্মহত্যা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমান করে কীটনাশক পানে আজিজুল প্রামাণিক (২৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (০৮ মে) ভোররাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।নিহত আজিজুল প্রামানিক গ্রামের তয়জাল প্রামাণিকের ছেলে এবং পেশায় সে দিনমজুর ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার আজিজুল প্রামাণিকের সালার বিয়ে সম্পন্ন হয়।

সেই বিয়েতে সে কোলদারা হওয়ার দাওয়াত পাননি। আর এজন্য তার পরিবারের সকল সদস্যদের মঙ্গলবারের বৌভাতের অনুষ্ঠানে যেতে বারণ করে। তার বারণ না শুনে তার বউসহ বাবা-মা সবাই বৌ ভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাওয়ায় সে ভীষণ ক্ষীপ্ত হয় তাদের উপর।

এরই সূত্র ধরে আজিজুল প্রামাণিক তার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্কের জেরে বুধবার ভোর রাতে কীটনাশক পানে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo