• সমগ্র বাংলা

ফুলছড়ি উপজেলা নির্বাচন চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার(৮ মে) দুপুর দেড়টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমি বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা দেন।

সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে তিনি বলেন, চর অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভোট কারচুপি হয়েছে। কোন কোন কেন্দ্রে জোরপূর্বক ভোট নেওয়া হয়েছে। বিষয়টি রিটানিং কর্মকর্তাকে অভিযোগ দিয়ে কাজ হয়নি। তাই আমি নির্বাচন বর্জন করার ঘোষণা দিলাম।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার সকাল ৮টায় গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে একটানা বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এর মধ্যে সাঘাটা উপজেলায় ভোট কেন্দ্র ১০৩টি এবং ফুলছড়ি উপজেলায় ভোট কেন্দ্র ৬০টি। সবগুলো কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হচ্ছে। ১৬৩ জন প্রিজাইডিং অফিসার, ৯৭৬ জন সহকারী প্রিজাইডিং এবং এক হাজার ৯৫২ জন পোলিং অফিসার ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন।

ফুলছড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দুজন প্রার্থী। তারা হলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ। এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪০ জন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo