• সমগ্র বাংলা

শিক্ষকতার পাশাপাশি মাছ চাষে সফলতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল হাই। তিনি ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসার সাথে জড়িত এবং একজন উদ্যোক্তা। প্রথমদিকে তার একটি গরুর খামার ছিল। খামারে গরু মোটাতাজা করনের পাশাপাশি তিনি মৎস্য অফিস থেকে  মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৭ সালে প্রাথমিক পর্যায়ে তার নিজস্ব আড়াই একর জমির উপর বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করে লাভবান এর মুখ দেখলে খামার প্রসারের উদ্যোগ নেন।

বর্তমানে তার মাছের খামার ৭ একর জমিতে রয়েছে। সেখানে তিনি দেশীয় মাছের পাশাপাশি কার্প মাছ চাষ শুরু করেন। করোনাকালীন সময়ে কুড়িগ্রাম সদরের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) থেকে করোনা প্রণোদনা হিসেবে ৪% সুদে ১ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন এবং মাছ চাষের কাজে ব্যবহার করেন। বর্তমানে মৎস্য খামারটির মূল্য প্রায় এক কোটি ২০লক্ষ টাকা এবং অস্থায়ী সম্পদের বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। প্রতিবছর মাছ চাষের বিনিয়োগ করেন প্রায় ৬ লক্ষ টাকা।

খামারটি থেকে প্রতিবছর আয় হয় ২০লক্ষ টাকা।আব্দুল হাই বলেন, বেকার সমস্যা দূরীকরণ ও বাড়তি আয়ের জন্য মৎস্য চাষের বিকল্প নেই। গ্রামীন বেকার যুবক যারা রয়েছে তারা উপজেলা মৎস্য দপ্তর থেকে মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে নিজ উদ্যোগে মাছ চাষ করলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে ‌।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo