• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দামুড়হুদা ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন- ২০২৪ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে দর্শনা অডিটোরিয়ামে আজ ০৭ মে সকাল ১১ টায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে আগামী ৮ মে ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার-ফোর্সদের নিয়ে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী ব্রিফিংয়ে জনাব আর এম ফয়জুর রহমান,পিপিএম- সেবা,পুলিশ সুপার, চুয়াডাঙ্গা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ওরিটার্নিং কর্মকর্তা, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয় দামুড়হুদা ও জীবননগর  উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত পুলিশ সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সমন্বিতভাবে পক্ষপাতিত্ব, অত্যুৎসাহী ও শিথিলতা পরিহার করে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করার নির্দেশ প্রদান করেন।

উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মো:রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ,পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব রোকসানা মিতা, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা; জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo