• সমগ্র বাংলা

বগুড়ায় বসতবাড়িতে বি‌স্ফোরণে আহত কিশোরী বুশরা মারা গে‌ছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহ‌রের মালতিনগরে বসতবা‌ড়ি‌তে বি‌স্ফোর‌ণের ঘটনায় আহত ত‌াস‌নিম বুশরা (১৪) মারা গে‌ছে। শনিবার রাত সা‌ড়ে ৮টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় বুশরা মারা যায়।

বুশরার মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ তার মামা রা‌শেদুল রিপন ব‌লেন, সে‌দিন বি‌স্ফোর‌ণে তার ভা‌গ্নি দগ্ধ এবং দেয়াল চাপায় গুরুতর আহত হন। তা‌কে প্রথ‌মে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ইউনি‌টে ভ‌র্তি করা হয়। অবস্থার অব‌নিত হওয়ায় ওই রা‌তেই তা‌কে উন্নত চি‌কিৎসার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভ‌র্তি করা হয়। পর‌দিন তার অপা‌রেশন করা হয়।‌ কিন্তু সে শংকামুক্ত ছি‌লো না। অবশেষে রাত সা‌ড়ে ৮টার দিকে সে মৃত্যুর কোলে ঢোলে পরে।

এর আগে গত ২৮ এপ্রিল  রোববার রাত ৯টায় মালতিনগর দক্ষিণপাড়া এলাকায় রেজাউল ইসলামের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বসতবাড়ির টিনের ছাউনি উড়ে যায় এবং বাড়ির সামনের দুটি ঘরের ইটের দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের সময় বাড়ির মালিক রেজাউলের মেয়ে সুমাইয়া আক্তার, ভাতিজি জিম ও প্রতিবেশী তাসনিম বুশরা আহত হন। ঐ বা‌ড়ি‌র মা‌লিক‌ রেজাউলের মা রেজিয়া ও তার ছোট ভাই রাশেদুল দীর্ঘদিন ধরে পটকা তৈরি করে বাজারজাত করে আসছিলেন। ঘটনার রা‌তেই পু‌লিশ বা‌ড়ির মা‌লিক রেজাউল‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে যায়। প‌রে সোমবার পুুলিশ বাদী হ‌য়ে একজনের নাম উল্লেখসহ অসংখ্য অজ্ঞাত ব‌্যক্তি‌কে আসামী ক‌রে মামলা ক‌রে। প‌রে সোমবার রেজাউল‌কে গ্রেপ্তার দে‌খি‌য়ে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে প্রেরণ ক‌রে। ঘটনার পর থেকে রেজাউলের মা রেজিয়া বেগম ও ভাই রাশেদুল ইসলাম পলাতক রয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম জানান, বুশরার মৃত্যুর বিষয়টি জানা নেই। তবে শুরু থেকেই তার শারীরিক অবস্থা শঙ্কার মধ্যে ছিল। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo