• সমগ্র বাংলা

কুড়িগ্রামে যুবলীগের বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চলমান তীব্র তাপদাহে তৃঞ্চা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় পথচারী, অটো চালক, রিকসা ও ট্রাকটর চালকসহ বিভিন্ন যানবাহন চালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানির বোতল ও ওরস্যালাইন বিতরণ করা হয়।

প্রায় ৫ শতাধিক মানুষের হাতে একটি পানির বোতল ও একটি করে স্যালাইনের প্যাকেট তুলে দেন জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা শফিকুল ইসলাম শাকিবসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা।

কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল জানান, দেশব্যাপী তীব্র তাপদাহ অব্যাহত থাকায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সাধারণ মানুষ পথচারী ও রিকসা, ভ্যানসহ অন্যান্য যানবাহনের চালকসহ যাত্রীদের হাতে বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন তুলে দেয়া হয়েছে। তীব্র তাপদাহে অব্যাহত থাকলে জেলা যুবলীগের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo