• সমগ্র বাংলা

মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসার হেফজ বিভাগে পড়ুয়া আরোচা আক্তার(১১) নামক এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ৩০ এপ্রিল (মঙ্গলবার) মধ্যরাতে সাতকানিয়ার কাঞ্চনা ফুলতলার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী আরোচা আক্তার (১১) দক্ষিণ চরতী ৮নং ওয়ার্ড আলীচান পাড়ার জিয়াউল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনার ফুলতলায় অবস্থিত আল কোরআন তাহফিজুল মডেল মাদ্রাসার মহিলা শাখার হেফজ বিভাগের শিক্ষার্থী আরোচা আক্তার(১১)। ঘটনার দিন পার্শ্ববর্তী এক চাচীর বাড়িতে বেড়াতে গিয়ে সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে। পরে রাত আনুমানিক ১০ টার সময় বাথরুমে প্রবেশ করলে দীর্ঘসময় পরেও বাহির না হওয়ায় এক পর্যায়ে মাদ্রাসার ছাত্র শাখা থেকে শিক্ষকরা এসে বাথরুমের দরজা ভেঙ্গে শিক্ষার্থীর ঝুলন্ত দেহ দেখতে পায়।

পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে এবং পোস্টমর্টেমের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের অভিভাবক এসে বাড়িতে নিয়ে যায় সরেজমিনে গেলে মাদ্রাসার শিক্ষক রাকিব জানায়, মেয়েটি নতুন ভর্তি হয়েছে। সারাদিন চাচার বাড়িতে বেড়াতে গেছিল সেখান থেকে সন্ধ্যায় ফিরে।

রাতে বাথরুমে ডুকে বের না হলে হুজুরদের কে জানানো হয়। তখন হুজুররা গিয়ে দরজা ভেঙ্গে মেয়েটির গামচা পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাথে সাথে সাতকানিয়া হাসপাতালে নিয়ে যায়। এদিকে মেয়েটির চাচীর বাড়িতে গেলে তারা জানায়, সারাদিন এখানে ছিল। কারো সাথে কোন সমস্যা হয়নি।তবে বাহিরে বের হওয়ায় মাদ্রাসার শিক্ষিকা মেরেছিল বলে জানিয়েছিল।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. কে এম আব্দুল মামুন জানান, রাতে মেয়েটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।পোস্টমর্টেমের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. এ আর রায়হান সিদ্দিকী জানান, মেয়েটির গলায় আর কপালে দাগ ছিল।

বাকিটা পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে।সাতকানিয়া থানার তদন্ত ওসি আতাউল হক চৌধুরী জানান, হাসপাতাল থেকে রাতে খবর পেলে আমরা হাসপাতাল এবং ঘটনাস্থলে যায়।বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo