• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ 'শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হয়েছে মহান মে দিবস। বগুড়া জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি ঘিরে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

র‌্যালী পরবর্তী দিবসটি উপলক্ষ্যে শহরের জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সদরের সাংসদ রিপুসহ  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম ও জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ, দর্জি শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর  শ্রমিক ইউনিয়ন,  দোকান শ্রমিক ইউনিয়ন , সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo