• সমগ্র বাংলা

পাবনার চাটমোহরে মহান মে দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দেশের অন্যান্য স্থানের মতো নানা আয়োজনে পাবনার চাটমোহরেও মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল‍্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে দর্জি, হোসিয়ারি, ওয়ার্কশপ, ডেইরি, পোল্ট্রি, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।

পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ মাস্টার, নির্মাণ ট্রেড শ্রমিক ইউনিয়নের প্রাক্তন নেতা শুকুর আলী।

ফার্নিচার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাজী মুহাম্মদ মুরাদ হোসেন, রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি শামীনুর রহমান শামীম, ওয়ার্কশপ ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন, শ্রমিক নেতা জামিরুদ্দী, মনির হোসেন ও মিরাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo