• সমগ্র বাংলা

রাজারহাটে মন্দিরে হামলা, আটক ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মন্দিরে হামলা চালিয়ে রাধাকৃষ্ণের মূর্তি ভাংচুর করে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ যুবরাজ(৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার(২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামে। 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই গ্রামের সুবল চন্দ্র রায়ের পারিবারিক মন্দিরে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রে-সস্ত্রে সর্জ্জিত হয়ে এসে হামলা ও রাধাকৃষ্ণ প্রতিমা ভাংচুর করে প্রামান লোপাটের জন্য প্রতিমাটি নিয়ে চলে যায়। কিন্তু প্রতিমার ভাংগা কিছু অংশ ফেলে যায়। এ সময় মন্দিরের ১৮শতক জমি অবৈধভাবে দখল করে টিন দিয়ে ঘেরাও করে। এলাকাবাসীরা ৯৯৯এ ফোন করলে  রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যত্য পেয়ে যুবরাজ মিয়া (৫২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত যুবরাজ লালমনিরহাট সদরের মীরের বাড়ি গ্রামের মৃত রহিমউল্ল্যাহর ছেলে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২৫। সুবল চন্দ্র বলেন, ওই মন্দিরে নিয়মিত রাধাকৃষ্ণ পূজা হয়। জমিটি আমার বড়ভাই সুবাস চন্দ্রের কাছ থেকে ক্রয় করেছি। সে জমি হঠাৎ করে যুবরাজ দলবল নিয়ে এসে দখল হামলা চালিয়ে দখল করে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবোধমান জমি যুবরাজের আদালতের ডিক্রি ছিল। আদালত বিষয়টি স্থানীয়ভাবে কিংবা কমিশন করে নিস্পত্তি করার কথা বলেছে। কিন্তু যুবরাজ তা না করে বেআইনিভাবে দখল নেয়ার চেষ্টা চালায়। মন্দিরের মূর্তি ভাংচুরের বিষয়টি এলাকার লোকজন স্বাক্ষ্য দিয়েছে। এলাকার হিন্দুধর্মাবলম্বীরা যুগল প্রতিমা ফেরত চেয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo