• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কুমারখালী চাপড়া ইউনিয়নের পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী উত্তরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৪৫) এবং পূর্ব মিলপাড়া এলাকার
আঃ মালেকের ছেলে সবুজ (২১)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম আকিব দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বিপ্লব হোসেন সকালে মোটর সাইকেল যোগে বাড়ী থেকে কুমারখালী যাওয়ার পথে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিমপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিপ্লব হোসেনকে মৃত ঘোষনা করেন এবং সবুজের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে রাজশাহী যাওয়ার পথেই সে মারা যায়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo