ছবিঃ সংগৃহীত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে কৃষি শ্রমিক রেজাউল ইসলাম (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে জমিতে ধান কাটতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে। এদিন সন্ধ্যার দিকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউলসহ বেশ কয়েকজন শ্রমিক জমিতে ধান কাটার কাজ করছিলো। এদিন দুপুরের দিকে কাটা ধান জমি থেকে বহনের জন্য রেজাউল ধানের ভার বাঁধছিল। এ সময় প্রচন্ড গরমে রেজাউল হিট স্ট্রোক করে মাটিতে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, শ্রমিক রেজাউলের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান বরিবার বিকেল ৩টায় নওগাঁয় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৮ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছে। গত কয়েকদিন যাবত নওগাঁর তাপমাত্রা ৩৯ডিগ্রির ঘরে অবস্থান করছে। এই ধরণের তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)