• সমগ্র বাংলা

পাবনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৮) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে গেটের অদূরে রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জন কুমার সাহা ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার অনন্ত কুমার সাহার ছেলে।

স্থানীয়রা জানান, অঞ্জনের পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে ভোরে রেললাইনে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, অঞ্জন বেশ কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। পাঁচ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। রোববার ভোরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অঞ্জন কুমার সাহা আত্মহত্যা করেছেন। দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo