• সমগ্র বাংলা

তীব্র গরমে মানুষকে স্বস্তি দিতে পাবনায় পানি-স্যালাইন-শরবত বিতরণ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়ায় উদ্যোগ সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন তাঁর ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করেন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া পাঁচ শতাধিক মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

জানা গেছে, নিয়োগ পাওয়ার পর থেকেই শেখ সাখাওয়াত নিজ উদ্যোগে জনহিতকর বিভিন্ন কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। অসহায় কৃষকের ধান কেটে দেওয়াসহ বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার ব্যতিক্রমধর্মী পরোপকারী কার্যক্রম সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভ্যানচালক আব্দুস সালাম বলেন, তীব্র গরমে এমন উদ্যোগ খুবই ভালো। এমন চিত্র সচরাচর দেখা যায় না।

পথচারী শহিদুল ইসলাম বলেন, শেখ সাখাওয়াত হোসেনের এই মানবিক কাজ প্রশংসনীয়। আরো অনেকে যদি তাঁর মতো এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তাহলে অনেক মানুষ উপকৃত হবে। গরমে একটু স্বস্তি পাবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন বলেন, আনসার কর্মীরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকেন। তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমার এই উদ্যোগ। আমি চাই সবাই যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করলে মানুষ উপকার পাবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo