• সমগ্র বাংলা

চাটমোহরে বৃষ্টির জন্য সালাতুল ইসতিস্কার নামাজ আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ তীব্র তাপদাহ, খরা আর অনাবৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন। মানুষের পাশাপাশি প্রাণিকূলের জীবনও বিপন্ন। পুড়ছে ফসলের মাঠ। ঝরে পড়ছে আম ও লিচু। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে মানুষ। বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। বৈশাখের এই সময়ে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মানুষের প্রাণ ওষ্ঠাগত। পানির জন্য হাহাকার। বৃষ্টির জন্য আকাশপাণে চাতক পাখির মতো তাকিয়ে মানুষ। এ অবস্থায় পাবনার চাটমোহরে আদায় করা হয়েছে সালতুল ইসতিস্কার।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে সালাতুল ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওলামা পরিষদ এই নামাজের আয়োজন করে। নামাজে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সমবেত হন। কয়েক শত মানুষ এই সালাতে অংশ নেন এবং বৃষ্টিার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুনা ভিক্ষা করেন। নামাজে ইমামতি করেন মুফতি মওলানা মোঃ আব্দুল আহাদ। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে।

এছাড়া উপজেলার হান্ডিয়াল কলেজ মাঠে সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় ইসতিস্কার নামাজ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo