• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে মাদ্রাসার ছাদ থেকে পড়ে মাহিয়া (১৭) নামের মাদ্রাসার এক শিক্ষর্থীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী মাহিয়া জেলার সিংগাইর উপজেলার কালিয়াকৈর এলাকার আল মামুনের মেয়ে। সে মানিকগঞ্জ পৌর এলাকার ভুল জয়রা এলাকার আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল।

মাদ্রাসাটি শিক্ষিকা শারমিন আক্তার জানায়,সকালে ক্লাসের ফাঁকে মাদরাসার ছাদে খেলাধূলা করতে করতে কয়েকজন ছাত্রী ছাদে চলে যায়। ছাদে দৌড়া দৌড়ি করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায় মা‌হিয়া। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মানিকগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। শুনেছি প‌থেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসটির অধ্যক্ষ হাফেজ মাওলানা মইনুদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo