প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দুইটি ট্রাকের মুখোমুখে সংঘর্ষে একটি ট্রাকের চালক এবং হেলপার নিহত হয়েছে। আহত অবস্হায় পালিয়েছে বিপরীতমুখী ট্রাকের চালক। আজ শুক্রবার সকাল সকালে ওই দুর্ঘটনা ঘটেছে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, ঠাকুরগাও থেকে ভূট্টা বহনকারী একটি ট্রাক (ঢাকা মট্রো- ট- ২০-৬৬৪৯) জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে গোবিন্দগঞ্জ হয়ে বিপরীতমুখী আরেকটি ট্রাক (ঝিনাইদহ -ট-১১-১৬৪৬) দিনাজপুরের জেলা শহরের দিকে গন্তব্যে যাবার সময় ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাইপাশ টিএনটি মোড় এলাকায় ওই দুইটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঠাকুরগাঁও থেকে জয়পুরহাট গামী ভূট্রাবাহী ট্রাকের চালক গোলাম রব্বানী হেলপার মোহাম্মদ রেজওয়ান দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে।
নিহত চালক গোলাম রব্বানী (৪৫) জয়পুরহাট সদরের মীরগ্রাম চৌমুহনীর মো:মনতাজের ছেলে। মোহাম্মদ রেজওয়ান (৩৪) একই এলাকার মৃত কমল উদ্দিনের ছেলে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)