ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ এপ্রিল) বিকাল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকার ডাকাতরা।
নিহত যুবকের নাম কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল । সে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ১০ বছর আগে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় পারি জমায় তিনি। নিহতের ভাগ্নে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত তথ্যটি নিশ্চিত করেন।
সিফাত বলেন, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার বিকেলে দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে। আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সেই ব্যবস্থা করা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...
জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...
পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

মন্তব্য (০)